সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
১৮ নভেম্বর, ২০২৬ এ ৭:২০ PM

সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো, সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান মুন্সি (৪০), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আহমেদ (২২), জেলা যুবলীগের সদস্য মো. মাহফুজুর রহমান (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মাহিম শেখ (২২)।সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন : জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় হাটিকুমরুলে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বালিতে বিশ্বজয় সিরাজগঞ্জের তরুণদের, রোবোটিক্সে বিশ্বসেরা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণে সভা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
