সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৫ মে, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জ, ২৫ মে ২০২৬ (বাসস): জেলার শাহজাদপুর উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় সারা খাতুন (৮) ও আহম্মদ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সারা খাতুন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলদিঘর গ্রামের সবুজ প্রামানিকের মেয়ে। অন্যদিকে নিহত শিশু আহম্মদ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সাথে লবণ বোঝাই ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশার যাত্রী শিশু সারা খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন শিশুটির বাবা সবুজ প্রামানিক ও মা মিতা খাতুন, বোন সন্তান সোহা খাতুন ও ভাই আয়ান।
এদিকে, সোমবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হয়েছে শিশু আহম্মদ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক এবং ভটভটি জব্দ করা হয়েছে। দু’টি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: Bangladesh Sangbad Sangstha (BSS)
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে শসা চাষে বাড়ছে কৃষকের আগ্রহ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM · Daily Times Of Bangladesh
বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাটোরে পুলিশের নির্বাচনি দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শরতের আলোয় ফোটা জলজ পদ্ম সিরাজগঞ্জে রূপের মেলা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩১ AM · Daily Nabochatona
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
