সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
৯ আগস্ট, ২০২৫ এ ১:০০ PM

সিরাজগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার শাহজাদপুর উপজেলায় আজ বাস চাপায় বাহাদুর (৪৫) নামের এক রিকশা ভ্যান চালক নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার নগরবাড়ী- বগুড়া মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক বাহাদুর জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গণি প্রাং এর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজি-চালিত অটোরিকশা ও রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা ভ্যান চালক বাহাদুর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছের কমপক্ষে আরও ৬ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সূত্র: bssnews.net
সম্পর্কিত সংবাদ
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগে বিকাশের ৩ কর্মচারী গ্রেপ্তার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৫ PM · sangbad.net
সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেইল, ছাত্রীকে ডেকে নির্যাতন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:০৬ PM · Janobani
সয়দাবাদে নেতাকর্মীদের ওপর হামলার পর ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা: প্রতিবাদ জামায়াতের, প্রত্যাহারের দাবি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আইফোন-১৭ প্রো ম্যাক্স, পিএস৫-সহ বিভিন্ন পুরস্কার জিতলেন পাঁচজন গ্রাহক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৮ PM · প্রথম আলো
