সিরাজগঞ্জে শেখ হাসিনার প্রত্যাবর্তন দাবিতে ছাত্রলীগের মিছিল, পুলিশের দাবি ‘সাজানো ভিডিও’
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০৯ PM

বৃহস্পতিবার ভোরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকার নেতৃত্বে মহাসড়কের সয়দাবাদ এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি সয়দাবাদ গোলচত্বর ও এর আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।临
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা ভোরবেলা সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি দলীয় স্লোগান দিতে থাকেন।
এদিকে সয়দাবাদ মহাসড়কে ছাত্রলীগের এই বিক্ষোভ মিছিলের বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় প্রশাসন। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মহাসড়কে নতুন করে কোনো মিছিল হওয়ার প্রশ্নই ওঠে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত পুরোনো বিভিন্ন ফুটেজ জোড়াতালি দিয়ে প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
WHO-র তদন্তের মুখে পদত্যাগ: শেখ হাসিনার মেয়ের বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল?
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর: সিনিয়র সচিব আখতার আহমেদ
চাঁপাইনবাবগঞ্জে রুফটপ সোলারের সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা
নওগাঁয় হানিট্র্যাপের ফাঁদে স্কুলশিক্ষক, নারীসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ধামরাইয়ে অটোচার্জিং পয়েন্টে ডাকাতি, ৪ অটোরিকশা ও ৬ ব্যাটারি লুট
কালান্তরের ধ্রুবতারা: সুনীল গঙ্গোপাধ্যায় ও এক মায়াবী গদ্যের মানচিত্র
WHO-র তদন্তের মুখে পদত্যাগ: শেখ হাসিনার মেয়ের বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল?
মুন্সীগঞ্জে ঘরে আটকে পড়া শিশুকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস
সূত্র: এইমাত্র
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে থানায় অভিযোগের পর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৪
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ মিছিল
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৭ PM · nagorik tv
বগুড়া–সিরাজগঞ্জ রেল প্রকল্পের ব্যয় বাড়ছে ৮৯ শতাংশ
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM · citizensvoicebd.com
বহুলী ইউনিয়নকে স্মার্ট ও মডেল করার অঙ্গীকার এস এম রঞ্জুর,তৃণমূলে উচ্ছ্বাস
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
