শাহজাদপুর সংবাদ

বহুলী ইউনিয়নকে স্মার্ট ও মডেল করার অঙ্গীকার এস এম রঞ্জুর,তৃণমূলে উচ্ছ্বাস

১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ AM

বহুলী ইউনিয়নকে স্মার্ট ও মডেল করার অঙ্গীকার এস এম রঞ্জুর,তৃণমূলে উচ্ছ্বাস

রাকিবুল ইসলাম রাকিব :সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নকে আধুনিক, স্মার্ট, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু। তার প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয়দের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও মাঠে সক্রিয় থাকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে এস এম রঞ্জুর প্রতি তাদের আস্থা রয়েছে। তাদের ভাষ্য, জনগণের প্রত্যাশার কারণেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বহুলী ইউনিয়নের মানুষের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এস এম রঞ্জু। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন বলে দাবি করেন তার অনুসারীরা।এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট সংস্কার, মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানান।বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছেন বলেও জানান সংশ্লিষ্টরা।এস এম রঞ্জুর প্রার্থিতার বিষয়ে বহুলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণদের অনেকে বলেন, দীর্ঘদিন ধরে যিনি মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন, এমন একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই তারা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু বলেন, “আমার লক্ষ্য শুধু সাময়িক সমস্যার সমাধান করা নয়। শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, উন্নত নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থান ও ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি করে বহুলী ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। ইনশাআল্লাহ, বহুলীবাসীর দোয়া ও ভালোবাসা সঙ্গে নিয়ে আমৃত্যু জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই।”এলাকাবাসীর প্রত্যাশা, নেতৃত্বে পরিবর্তন ও উন্নয়নের ধারাবাহিকতায় বহুলী ইউনিয়ন আরও আধুনিক ও জনবান্ধব ইউনিয়নে পরিণত হবে।

The post বহুলী ইউনিয়নকে স্মার্ট ও মডেল করার অঙ্গীকার এস এম রঞ্জুর,তৃণমূলে উচ্ছ্বাস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ