শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ মিছিল

১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৭ PM

সিরাজগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলা অংশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিতকরণ এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঝটিকা মিছিলে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ঝটিকা মিছিলটি শেষ হওয়ার পর অংশ নেওয়া যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ভিডিও ক্লিপ আপলোড করেন। এসময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি ছিলো।সিরাজগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ মিছিল॥ সজুন সরকার, সিরাজগঞ্জ দক্ষিণ প্রতিনিধি ॥শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলা অংশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিতকরণ এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঝটিকা মিছিলে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ঝটিকা মিছিলটি শেষ হওয়ার পর অংশ নেওয়া যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ভিডিও ক্লিপ আপলোড করেন। এসময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি ছিলো।

পড়ুন : সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার: স্থগিতের দাবি বিজিএমইএ-বিকেএমইএর

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ