সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১০ PM

সিরাজগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি জুলহাস ইসলাম (৫২ ) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার রাতে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত জুলহাস ইসলাম পৌর শহরের পুকুরপাড় গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত (১৩ সেপ্টেম্বর) শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।মঙ্গলবার দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর দুপুরে অভিযুক্ত ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। পরদিন শিশুটির রক্তক্ষরণ হলে শিশুটি পরিবারের কাছে ধর্ষনের কথা স্বীকার করে শিশু। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।তিনি আরও বলেন, সোমবার রাতে পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন : গণ্ডি পেরিয়ে সফল অভিযান: ট্রেন ছাড়ার আগেই বিদেশী মদ জব্দ
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি পরিদর্শনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে নির্বাচন করতে অনিচ্ছুক নুরুল হক, তবুও আবারও তাকে চান ওয়ার্ডবাসী
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন: ডনু আহ্বায়ক, জলিল সদস্য সচিব
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৪ AM · এইমাত্র
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৪
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
