সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও বৃত্তি বিতরণ
৮ আগস্ট, ২০২৬ এ ১০:১৩ PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ও বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সহযোগিতায় কামারখন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এ চারা বিতরণ ও বৃত্তি প্রদান করা হয়।
ওই সংগঠনের উপজেলা শাখার সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ।
তিনি বলেন, শিশুদের যতটুকু সম্ভব মোবাইলসহ অন্যান্য ডিভাইস থেকে দূরে রাখতে হবে। ব্যবহার করলেও ভালো কিছুতে ব্যবহার করতে হবে। এছাড়াও ছোটবেলা থেকেই শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা রয়েছে, সেদিকগুলো তাদের মাঝে তুলে ধরতে হবে।
শান্তি-শৃঙ্খলায় কামারখন্দকে নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল প্রতিশ্রুতি যেন যথাযথভাবে পালন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নিরাপদ ও উন্নয়নশীল দেশ গড়তে শিশুদের নিরাপত্তা জরুরি। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে পরিণত করতে হবে।
এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি, রাবিতে শিবিরের বিক্ষোভ
পীরগঞ্জে ১০ মাদ্রাসা ও ২ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করেনি
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত মারুফ সাত্তার আলী
রংপুরে দুই সরকারি বিদ্যালয়ের নির্মাণকাজে ধীরগতি, বাড়ছে ক্ষোভ
সাতক্ষীরায় ৫ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আ.লীগ নেতা নজরুলকে
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
