শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযান: ৪২৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২ নারী মাদক কারবারি

২৫ আগস্ট, ২০২৬ এ ১১:০৬ AM

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযান: ৪২৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২ নারী মাদক কারবারি

গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর চারঘাট থানার মৃত আনিসুর রহমানের মেয়ে মোছাঃ রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর গ্রামের লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)। মঙ্গলবার সকালে র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তবরীজ তাজওয়ার শরীফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, সোমবার দুপুরে র‍্যাব-১২-এর সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন হিসেবে ওই দুই নারীকে তল্লাশি করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করতেন। পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তা ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় মাদক কারবারিদের নিকট সরবরাহ করতেন।

গ্রেফতারের পর মঙ্গলবার সকালে ওই দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আশ্রয়ের আবেদন করা ২ লাখ অস্থায়ী ভিসা বাতিল করতে পারে প্রশাসন

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: নড়াইলে ছাত্রদল নেতা মাশরাফি বহিষ্কার

মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

মুন্সীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযান: ৪২৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২ নারী মাদক কারবারি

ইয়াসমিন হত্যা দিবসে বগুড়ায় বিক্ষোভ, নারী নির্যাতন বন্ধের দাবি

সিলেট ও সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও আনসার সদস্যসহ নিহত ৪

নরসিংদীতে ব্যতিক্রমী সংবর্ধনা: ক্রেস্টের সঙ্গে গাছের চারা পেল ২৮৭ শিক্ষার্থী

সূত্র: এইমাত্র

সম্পর্কিত সংবাদ