শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

২৪ অক্টোবর, ২০২৬ এ ৩:২০ PM

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

সিরাজগঞ্জের কাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আ. সামাদ (৭৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুলের পশ্চিম পাশে সুখির বাড়ির কাছে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক রাতুল (২০) গুরুতর আহত হয়েছেন।

কাজীপুর থানা-পুলিশ জানিয়েছে, রাতুল মোটরসাইকেলে নিশ্চিন্তপুর হাই স্কুলের পশ্চিম পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি পেছন থেকে পথচারী সামাদকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালকও আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়ে জানতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: Daily Times Of Bangladesh

সম্পর্কিত সংবাদ