নদী আছে,ব্রিজ নেই-দুর্ভোগে দুই পাড়ের সাধারণ মানুষ
২৪ অক্টোবর, ২০২৬ এ ৪:৪৮ PM

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার চড়-ভাঙ্গুড়া খাঁপাড়া ও সরকার পাড়ার মাঝ দিয়ে বয়ে গেছে গুমানি নদী। এই গুমানি নদীতে একটি ব্রিজ না থাকায় দুই পাড়ের সাধারণ মানুষ কে ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এতে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যদিন।
স্থানীয়দের দাবি, গুমানি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ হলে আশপাশের ৩০-৪০টি গ্রামের সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। এই গুমানি নদীর উপর একটি ব্রিজ আছে নৌবাড়ীয়া, এই নৌবাড়িয়া ব্রিজ বা সেতু ঘুরে যাতায়াতের ক্ষেত্রে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার পথ কমবে। এতে কৃষকের কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবায় সুবিধা বাড়বে।
স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই গুমানি নদীতে ব্রিজ বা সেতু নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য যায়নি।
The post নদী আছে,ব্রিজ নেই-দুর্ভোগে দুই পাড়ের সাধারণ মানুষ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
২৪ অক্টোবর, ২০২৬ এ ৩:৪৯ PM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
২৪ অক্টোবর, ২০২৬ এ ৩:২০ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান
২৪ অক্টোবর, ২০২৬ এ ২:২৫ PM · Sarabangla
কৃষিভিত্তিক ইপিজেড হলে চাঁপাইনবাবগঞ্জে ৫০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে
২৪ অক্টোবর, ২০২৬ এ ২:১০ PM · প্রথম আলো
শাহজাদপুরে আন্তঃস্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইউনিক মডেল স্কুল বিজয়ী
২৪ অক্টোবর, ২০২৬ এ ১:৩৬ PM · https://www.dainiksokal.com/
