সিরাজগঞ্জে মানববন্ধনে ‘জয় বাংলা’স্লোগান বিতর্কে বিএনপি নেতাকে শোকজ
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:২২ PM

মোঃ সোহান সেখ :
সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা বিএনপির সূত্র জানায়, মানববন্ধনে মিন্টু শেখের দেওয়া ওই স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করে তাকে শোকজ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান প্রদান করায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
The post সিরাজগঞ্জে মানববন্ধনে ‘জয় বাংলা’স্লোগান বিতর্কে বিএনপি নেতাকে শোকজ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
২৮ আগস্ট, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক আবদুস সালাম (লিটন) ভূইয়া
২৭ আগস্ট, ২০২৬ এ ১০:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
