শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
২৭ আগস্ট, ২০২৬ এ ৭:১৯ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারে এক্সকাভেটরের মাধ্যমে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ শুরু হয়। এসময় পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল, থানা পুলিশের একটি দল ও উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পূর্বে থেকে কোন নোটিশ প্রদান না করে আচমকা উচ্ছেদ অভিযানের ফলে তারা অপুরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আগে থেকে জানালে তারা নিজেরাই স্থাপনা সরিয়ে নিতে পারতো।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, গত ৭ দিন দিন থেকে মাইকিং করে নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার কথা বলা হলেও কেউ সরিয়ে নেয়নি। ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
২৮ আগস্ট, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক আবদুস সালাম (লিটন) ভূইয়া
২৭ আগস্ট, ২০২৬ এ ১০:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মানববন্ধনে ‘জয় বাংলা’স্লোগান বিতর্কে বিএনপি নেতাকে শোকজ
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
