ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক আবদুস সালাম (লিটন) ভূইয়া
২৭ আগস্ট, ২০২৬ এ ১০:৩৩ PM

এ সালাম চান তরফদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠা নিঃসন্দেহে পরম সৌভাগ্যের। সুখে-দুঃখে, বিপদে-আপদে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৪ নম্বর সাগরদিঘী ইউনিয়নে মো. আবদুস সালাম (লিটন) ভূইয়ার নাম এখন মানুষের মুখে মুখে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাগরদিঘী ইউনিয়নের পাহাড়ি অঞ্চলের মানুষ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় রয়েছে নানা সীমাবদ্ধতা। পাহাড়ি এলাকার অনেক কাঁচা রাস্তা এখনো চলাচলের অনুপযোগী। সামান্য বৃষ্টি হলেই এসব সড়কে কাদাপানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এসব সমস্যা থাকলেও কার্যকরভাবে সমাধানের উদ্যোগ খুব একটা দেখা যায়নি। ফলে যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নে তারা নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন।স্থানীয়দের ভাষ্য, বিপদে-আপদে আবদুস সালাম (লিটন) ভূইয়াকে তারা পাশে পেয়েছেন। চেয়ারম্যান পদে না থেকেও তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানবিক সহযোগিতা করেছেন। তাঁর এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আস্থা তৈরি হয়েছে বলে দাবি তাদের।সাগরদিঘী ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা বিভিন্ন সময়ে আমাদের মৌলিক অধিকার ও উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। বিশেষ করে পাহাড়ি এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। বিপদে-আপদে আমরা সবসময় আবদুস সালাম (লিটন) ভূইয়াকে কাছে পেয়েছি। তিনি আমাদের সহযোগিতা ও উৎসাহ দিয়ে পাশে দাঁড়িয়েছেন।”তারা আরও বলেন, “তিনি চেয়ারম্যান না হয়েও সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে আমরা তাঁর মধ্যে একজন মানবিক ও জনবান্ধব নেতৃত্বের সম্ভাবনা দেখছি। তাই এবার আমরা বৃহত্তর ঐক্যের মাধ্যমে সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাঁকেই দেখতে চাই।”স্থানীয়দের প্রত্যাশা, আবদুস সালাম (লিটন) ভূইয়া ভবিষ্যতে ইউনিয়নের নেতৃত্বে এলে পাহাড়ি এলাকার রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
The post ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক আবদুস সালাম (লিটন) ভূইয়া appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
২৮ আগস্ট, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মানববন্ধনে ‘জয় বাংলা’স্লোগান বিতর্কে বিএনপি নেতাকে শোকজ
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
