সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০
৮ আগস্ট, ২০২৬ এ ১০:৫৫ AM

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের নলকা এলাকার নলকা ব্রিজের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস নলকা ফ্লাইওভার থেকে নেমে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ঢাকাগামী সার্ভিস লেন দিয়ে নলকা ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। ফ্লাইওভারের পূর্ব পাশে সার্ভিস লেনে পৌঁছালে বাস ও ট্রাকটির মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাস ও ট্রাকে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার সকালে যমুনা সেতু পশ্চিম থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তাক জানান, রাত সোয়া ১২টার দিকে নলকা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: Ajker Patrika
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
