সিরাজগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে গ্রাহকদের বিক্ষোভ
২৭ আগস্ট, ২০২৬ এ ৩:২৮ PM

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন এলাকায় অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জেনারেল ম্যানেজার (জিএম) নুরুল হুদার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উল্লাপাড়ায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বিভিন্ন এলাকার গ্রাহকরা অংশ নেন।
বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহার করলেও অনেকের নামে অস্বাভাবিক ও অতিরিক্ত বিল এসেছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছেন। এসব ‘ভুতুড়ে’ বিলের তদন্ত করে সংশোধন, আদায় করা অতিরিক্ত অর্থ সমন্বয় এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান তারা। একই সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম নুরুল হুদার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার নুরুল হুদা টাইমস অব বাংলাদেশকে বলেন, আমার আওতাধীন সাতবাড়িয়া গ্রামের কিছু সংখ্যক গ্রাহকের অতিরিক্ত বিল আসার কারণে তারা বিক্ষোভ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে জানা গেছে, গত কয়েক মাস ধরে অফিসের একজন মিটার রিডার সঠিকভাবে মিটার রিডিং না নেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, অসৎ উপার্জনের উদ্দেশ্যে সঠিকভাবে মিটার রিডিং না নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট মিটার রিডার আলী আর রাফিকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
গ্রাহকদের অভিযোগের বিষয়ে জিএম নুরুল হুদা আরও বলেন, যেসব গ্রাহক অফিসে এসেছেন, তাদের বিল যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করে দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
