সিরাজগঞ্জে ভাতা কার্ডের নামে ১২ লাখ টাকা আদায়ের অভিযোগ
১১ আগস্ট, ২০২৬ এ ৮:০৩ PM

সিরাজগঞ্জে অসহায় দরিদ্র নারীদের ভাতা কার্ড ও সরকারি বিভিন্ন সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বড় কয়ড়া ও একডালা পূর্বপাড়া গ্রামের ভুক্তভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগীদের অভিযোগ, আব্দুল আলিম ও তার স্ত্রী ফরিদা বেগম ভাতা কার্ড, সরকারি বিভিন্ন সহায়তা ও অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে অসহায় দরিদ্র নারীদের কাছ থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এভাবে ওই এলাকা থেকে প্রায় ১২ লাখ টাকা আদায় করা হয়। দীর্ঘদিনেও অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী এসব সুযোগ-সুবিধা পাননি।
এ টাকা ফেরত চাইলে তাদের পক্ষ থেকে নানা ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তারা। এমনকি টাকা ফেরত চাওয়ায় মারধর ও বাড়িঘর উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
মানববন্ধন শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে।
বড়পুকুরিয়া খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে ভবন নির্মাণের হিড়িক
চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুশ শরফের ২ দিনব্যাপী কর্মসূচি
পীরগঞ্জে ১০ মাদ্রাসা ও ২ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করেনি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ পৌরসভা পরিদর্শনে প্রশাসক শাহাদাত হুসেইন
১১ আগস্ট, ২০২৬ এ ৯:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তিন বন্ধ পাটকল ইজারা নিয়ে বিনিয়োগ করবে বেসরকারি খাতের দুই প্রতিষ্ঠান, চুক্তি সই
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১১ PM · প্রথম আলো
বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কাজ পাবেন ১১৬২৯ জন
১১ আগস্ট, ২০২৬ এ ৮:৪৭ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ৫০ বছরের পুরোনো রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন
১১ আগস্ট, ২০২৬ এ ৩:১০ PM · nagorik tv
সিরাজগঞ্জে সরকারি সহায়তার নামে অসহায় নারীদের নিকট থেকে ১০ লাখ টাকা আদায়
১১ আগস্ট, ২০২৬ এ ১:০৯ PM · nagorik tv
