শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

১৯ আগস্ট, ২০২৬ এ ১:২৫ PM

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে ভটভটির ধাক্কায় সাগর (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সদর উপজেলার গাড়ুদহ গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে একটি ভটভটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাগর গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ওসি মো. রাকিব হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০

বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০

সূত্র: Daily Times Of Bangladesh

সম্পর্কিত সংবাদ