সিরাজগঞ্জে নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ
১৯ আগস্ট, ২০২৬ এ ১:৩৪ PM

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।
বুধবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। অভিযানকালে বিক্রির জন্য রাখা প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। তবে মাছ বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দ করা মাছগুলো রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
রায়গঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ আফ্রিকান মাগুর দেশীয় মাছের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে সেগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। নিষিদ্ধ এ মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলামসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
তাড়াশে কাবিন সংক্রান্ত বিরোধের জেরে দুলাভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ
১৯ আগস্ট, ২০২৬ এ ৪:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের শীতল পাটি
১৯ আগস্ট, ২০২৬ এ ৪:২৩ PM · Daily Times Of Bangladesh
এসএসসি পাসের মিষ্টির টাকা দিয়ে সহপাঠীর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রীও
১৯ আগস্ট, ২০২৬ এ ২:৩১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী
১৯ আগস্ট, ২০২৬ এ ১:২৫ PM · Daily Times Of Bangladesh
