সিরাজগঞ্জে বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
৮ আগস্ট, ২০২৬ এ ৪:২৬ PM

সিরাজগঞ্জের কামারখন্দে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) বেলা ১১টার দিকে কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বৃত্তি ও কামারখন্দ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েন আয়োজিত ২০২৫ এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে গাছের নিজস্ব অর্থায়নে চারা বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
কামারখন্দ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েনের সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস। এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি রুমানা মাহমুদ বলেন, শিশুদের যতটুকু সম্ভব ডিভাইজ থেকে দূরে রাখতে হবে। ব্যবহার করলেও ভালো কিছুতে ব্যবহার করতে হবে। এছাড়াও ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে আব্দুল্লাহ আল কায়েস বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের একপর্যায়ে বলেন, এই কামারখন্দকে সর্বোচ্চ নিরাপদ করা হবে। একজন মেয়ে যেন রাত ৯ টাতেও নিরাপদে ও নির্বিঘ্নে কোচিংয়ে যেতে পারে সেটা নিশ্চিত করার জন্য রক্ত দিতে হলেও দিব।
অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উঠান, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাশমত আলী সহ বিভিন্ন সরকারি ও কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
