শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২৯ অক্টোবর, ২০২৬ এ ৩:২৭ AM

সিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট :‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রকল্প, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।কর্মসূচির শুরুতে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব ও বিভিন্ন দিক তুলে ধরেন নির্বাহী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান। তিনি সঠিকভাবে হাত না ধোয়ার কারণে শিশুদের ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়টি তুলে ধরেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিটের প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার সরঞ্জাম বিতরণ করা হয়।

The post সিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | শাহজাদপুর সংবাদ