সিরাজগঞ্জ সরকারি কলেজে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক প্রশিক্ষণ শুরু
২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:০৬ PM

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ :জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং মানসিক সহায়তা দেওয়ার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী ‘ফার্স্ট এইড অ্যান্ড সাইকোলজিক্যাল ট্রেনিং প্রোগ্রাম’ শুরু হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে হেলথ ডিপার্টমেন্টের অধীনে সিরাজগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হুমায়ুন খালিদ এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য তানভীর মাহমুদ পলাশ ও মোহাইমেন তামিম।এ সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, যুব রেড ক্রিসেন্টের সদস্য এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। বিশেষ করে দুর্ঘটনা, আকস্মিক অসুস্থতা কিংবা বিভিন্ন জরুরি পরিস্থিতিতে কীভাবে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সহায়তা প্রদান করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পাশাপাশি বিপদগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় মানসিক সহায়তা দেওয়ার বিষয়েও শিক্ষার্থীদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ কর্মসূচি সহায়ক হবে।সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী মনোভাব এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সেবামূলক কার্যক্রমে অবদান রাখতে পারবেন।
The post সিরাজগঞ্জ সরকারি কলেজে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক প্রশিক্ষণ শুরু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ অক্টোবর, ২০২৬ এ ৩:২৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ
২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬ AM · Ajker Patrika
শাহজাদপুরে মাদক বন্ধে মাইকিং, ধরা পড়লে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা
২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৩ PM · https://www.dainiksokal.com/
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন সহ গ্রেফতার ২
২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আশ্রয়ণ প্রকল্পের ছয়টি ঘর অন্যদের দখলে, সরিয়ে দিলো প্রশাসন
২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০২ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
