সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮ PM

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্ক চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বরাত।কর্মসূচির অংশ হিসেবে বিসিক শিল্প পার্ক চত্বরে নিমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সদর উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তুলতে বেশি করে গাছ লাগানো এবং রোপণ করা চারার যথাযথ পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ও কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান দবির, সদর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আরিফ, সদস্য হামিদুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদস্য নাজিম উদ্দিনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে পরিবেশের উন্নয়নে তা দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রকৃতির ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।
The post সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ
২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬ AM · Ajker Patrika
শাহজাদপুরে মাদক বন্ধে মাইকিং, ধরা পড়লে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা
২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৩ PM · https://www.dainiksokal.com/
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন সহ গ্রেফতার ২
২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আশ্রয়ণ প্রকল্পের ছয়টি ঘর অন্যদের দখলে, সরিয়ে দিলো প্রশাসন
২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০২ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জ সরকারি কলেজে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক প্রশিক্ষণ শুরু
২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলনের আশা, পাখি ঠেকাতে নেট
২৮ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৭ PM · Alokito Bangladesh
