সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৬ PM

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে শিক্ষার্থীদের হাতে প্রায় তিন হাজার বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়। এ সময় গাছের চারার সাথে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে চকলেটও।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজনে উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ, বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়দৌলপুর উচ্চবিদ্যালয় ও ভদ্রঘাট শামছুল মহসীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব গাছ বিতরণ করা হয়।
এর আগে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজে বিনা মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আম, জাম, পেয়ারা বিভিন্ন জাতের গাছ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস।
কর্মসূচিতে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
