সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৮
৮ আগস্ট, ২০২৬ এ ১২:৩৫ PM

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল - ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের নলকায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৮ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি।
পুলিশ ও ফায়ারসার্ভিস জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রী বাহী বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এসময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পন্যবাহি একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হয়। এঘটনায় আহত হয় অন্তত আরও ৮ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: Boishakhi Online
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
