সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০
৯ আগস্ট, ২০২৬ এ ১২:১০ AM

সিরাজগঞ্জের কামারখন্দের নলকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ‘শাহ ফতেহ আলী পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি নলকা ওভারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার মুখে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুজন নিহত হন।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান জানান, নিহত দুজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: dailyinqilab.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
