সিরাজগঞ্জে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৬ জুলাই, ২০২৬ এ ১০:৫৫ PM

মোঃ হোসেন আলী ছোট্র :
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলে নির্বাচনী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের বাহিরগোলা সড়কে অবস্থিত জেলা বিএফএ কার্যালয়ের তৃতীয় তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএফএর সদস্যরা অংশগ্রহণ করেন। শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সিরাজগঞ্জ জেলা বিএফএর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. আফছার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম আবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ২০২৬–২০২৮ মেয়াদের চেয়ারম্যান পদপ্রার্থী, মোশাররফ গ্রুপের চেয়ারম্যান ও চ্যানেল ওয়ানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির পরিচালক (অর্থ) পদপ্রার্থী মো. আলা উদ্দিন চৌধুরী, পরিচালক পদপ্রার্থী মোবারক হোসেন বাচ্চু এবং সংগঠনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মমিন। এছাড়া উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএফএর কার্যকরী সদস্য মোজাহেদুল ইসলাম দুদু, জেলা ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন খানসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী ১১ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাচনে সকল ভোটারকে অংশগ্রহণ করে তাদের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সংগঠনের সফলতা ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
The post সিরাজগঞ্জে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · nagorik tv
