সিরাজগঞ্জে পৃথক স্থানে নারী ও যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১০ জুলাই, ২০২৬ এ ৬:২৫ PM

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রাম থেকে মিম খাতুন (১৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর সবুজ হোসেন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী ও মশিপুর উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে এবং সবুজ হোসেন উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।
নিহত সবুজের স্ত্রী মোছা. মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে হাসাকোলা গ্রামে রাস্তার পাশে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
অপরদিকে মশিপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে মিম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মিমের স্বামী রাসেলকে আটক করা হয়।
নিহত মিমের স্বজনেরা পরিবার জানান, মিমকে তার শ্বশুরবাড়ির লোকজন গলাটিপে হত্যা করেছে। তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তারা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মরদেহ দুটি উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে হাসাকোলা গ্রামে রাস্তার উত্তর পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে তার পরিচয় সনাক্ত হয় এবং উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
অপরদিকে হাসাকোলা গ্রামে নিহত গৃহবধু মিম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় একাধিক দাগ রয়েছে। এব্যাপরে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং স্বামী রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী
ব্যাংকের পুরোনো মালিকদের ফেরার সুযোগ বাতিল, সংশোধিত আইন অনুমোদন
জবির নতুন সাউন্ড সিস্টেম বন্ধ, বাইরে থেকে ভাড়ায় অতিরিক্ত ব্যয়
ক্ষুদ্র চা বিক্রেতার মেয়ে থেকে পর্ণ তারকা যেভাবে হলেন নাদিয়া
বগুড়ায় প্রধানমন্ত্রীর সাথে দূর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস!
চট্টগ্রামে ডিসির বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
আলমডাঙ্গায় তেল সংকট নিয়ে পুলিশকে জরিমানা, ম্যাজিস্ট্রেট বদলি
ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা
সূত্র: agrajatrapratidin.com
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে চেয়ারম্যান প্রার্থী মুরশিদা জাহান নিপার গণসংযোগ ও পথসভা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে লরি-পিকআপ সংঘর্ষে নিহত ১, চালক আটক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান,গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে সেনেটারী ল্যান্ডফিল্ড এলাকায় বৃক্ষ রোপন করলেন জেলা প্রসাশক আমিনুল
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · dainiksokal.com
