সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
৯ আগস্ট, ২০২৬ এ ১০:০৭ PM

সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তারা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার শরিফুল ইসলাম বুলেন ও রংপুর সদর উপজেলার উত্তর বাবু খাঁ গ্রামের সোহেল রানা সুমন। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর আদালতের বিচারক লাইলা শারমিন এ রায় দেন। এ সময় আদালতে আসামিরা অনুপস্থিত ছিল।
ওই আদালতের অতিরিক্ত পিপি শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম বুলেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
এদিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী সোহেল রানা সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৬০ পিস নিষিদ্ধ ভারতীয় তৈরি চেতনানাশক ইনজেকশন উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
পুলিশ এ দুটি মামলার তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।
শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি, রাবিতে শিবিরের বিক্ষোভ
পীরগঞ্জে ১০ মাদ্রাসা ও ২ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করেনি
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত মারুফ সাত্তার আলী
রংপুরে দুই সরকারি বিদ্যালয়ের নির্মাণকাজে ধীরগতি, বাড়ছে ক্ষোভ
সাতক্ষীরায় ৫ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আ.লীগ নেতা নজরুলকে
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ৫০ বছরের পুরোনো রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন
১১ আগস্ট, ২০২৬ এ ৩:১০ PM · nagorik tv
সিরাজগঞ্জে সরকারি সহায়তার নামে অসহায় নারীদের নিকট থেকে ১০ লাখ টাকা আদায়
১১ আগস্ট, ২০২৬ এ ১:০৯ PM · nagorik tv
বন্ধ পাটকল ইজারা পাচ্ছে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপ, বিনিয়োগ করবে হাজার কোটি টাকা
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ AM · প্রথম আলো
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
১১ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ AM · banglatribune.com
