সিরাজগঞ্জে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেলেন সখীপুরের সন্তান আল-আমিন
১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM

মো: দিল,সিরাজগঞ্জ :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের কৃতী সন্তান মো. আল-আমিন বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাঁকে আনুষ্ঠানিকভাবে এই নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
জানা যায়, মো. আল-আমিন ২০১২ সালে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতি পাওয়ার আগে তিনি সিরাজগঞ্জ সদর থানার ‘সেকেন্ড অফিসার’ হিসেবে কর্মরত ছিলেন।
কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি পুলিশের সম্মানজনক ‘আইজিপি ব্যাজ’সহ একাধিক পুরস্কার ও প্রশংসায় ভূষিত হয়েছেন।
মো. আল-আমিন সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের রত্নগর্ভা রমেছা খাতুন ও আমির উদ্দিন দম্পতির একমাত্র সন্তান। তাঁর এই বিশেষ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সখীপুরবাসী তাঁর এই পদোন্নতিতে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।
The post সিরাজগঞ্জে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেলেন সখীপুরের সন্তান আল-আমিন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ অক্টোবর, ২০২৬ এ ৩:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শারদীয় দুর্গাপুজা যেনো নির্বিঘ্নে করতে পারে এব্যাপারে সরকার বদ্ধপরিকর- ইকবাল হাসান মাহমুদ টুকু
১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের যাবজ্জীবন
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৭ PM · Alokito Bangladesh
সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে সুলতানের মনোনয়ন পত্র দাখিল
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
