শাহজাদপুর সংবাদ

শারদীয় দুর্গাপুজা যেনো নির্বিঘ্নে করতে পারে এব্যাপারে সরকার বদ্ধপরিকর- ইকবাল হাসান মাহমুদ টুকু

১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:১১ PM

শারদীয় দুর্গাপুজা যেনো নির্বিঘ্নে করতে পারে এব্যাপারে সরকার বদ্ধপরিকর- ইকবাল হাসান মাহমুদ টুকু

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরোচীফ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এবারের শারদীয় দুর্গা পূজা যেনো নির্বিঘ্নে করতে পারে এব্যাপারে বর্তমান সরকার বদ্ধপরিকর। শারদীয় দুর্গা পূজায় যেনো কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে সরকার সর্বত্র সচেষ্ট রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮ টায় সিরাজগঞ্জের হোসেনপুরস্হ আল মাহমুদ এভিনিউ এ নিজ বাসভবনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, শারদীয় দুর্গা পূজায় যেনো সারাদেশে বিদ্যুৎ বিভ্রাট না হয় সে ব্যাপারে বিদ্যুৎ বিভাগ কে নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ এ সমস্যা আছে তারপরও আমরা চেষ্টা করবো পূজায় বিদ্যুৎ বিভ্রাট না করতে। সরকার ইতিমধ্যেই পুজা উপলক্ষে প্রতিটি মন্দিরে সহযোগিতা করেছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাগীয় শহরগুলোতে পুজা মণ্ডপ পরিদর্শন করবেন।

এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা সত্য নারায়ণ সারদা, জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা সত্য নারায়ন সারদা, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.ইন্দ্রজিৎ সাহা, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, পুজা উদযাপন পরিষদের নেতা জীবন কুমার বিশ্বাস, এ্যাড.রঞ্জিত কুমার মন্ডল স্বপন,এ্যাড.কল্যান কুমার সাহা,রাজ কুমার রাসুসহ জেলা বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The post শারদীয় দুর্গাপুজা যেনো নির্বিঘ্নে করতে পারে এব্যাপারে সরকার বদ্ধপরিকর- ইকবাল হাসান মাহমুদ টুকু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

শারদীয় দুর্গাপুজা যেনো নির্বিঘ্নে করতে পারে এব্যাপারে সরকার বদ্ধপরিকর- ইকবাল হাসান মাহমুদ টুকু | শাহজাদপুর সংবাদ