সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৫২ PM

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহী জেলা প্রশাসক(ডিসি) কার্যালয়ের সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে বিভিন্ন ফেসবুক পেইজে যেসব তথ্য প্রচার করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট,উদ্দেশ্যেপ্রণোদিত ও মানহানিকর।একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে সার্ভেয়ার মিজানুর রহমান ও তার পরিবারকে সামাজিকভাবে হেওপ্রতিপন্ন করতে সম্পুর্ন পুর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ফেসবুক পেইজে অপপ্রচার শুরু করেছে যা সম্পুর্ন বাস্তব বিবর্জিত ও ভিত্তিহীন।
তারা পরিকল্পিতভাবে এসব মিথ্যা, মনগড়া ও বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে অফিস এবং কর্মকর্তা-কর্মচারীদের মানহানি করছেন বলে দাবি করেছেন সার্ভেয়ার মিজানুর রহমান।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে সার্ভেয়ার মিজানুর রহমান বিভিন্ন ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদে বলা হয়েছে-
রাজশাহী ডিসি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নামে-বেনামে বিপুল সম্পদ আহরণ,ব্যাংক ব্যালেন্স এবং বাগমারা ও রাজশাহীতে একাধিক ফ্ল্যাট নির্মাণ করেছেন।অথচ তিনি মাত্র তিন মাস আগে ডিসি অফিসে যোগদান করেছেন এই সময়ের মধ্যে তিনি কি ভাবে কি কাজে কোটি কোটি টাকা আয় করলেন।এছাড়াও সার্ভেয়ার পদে চাকরি করে কি কোটি কোটি টাকা আয় করা সম্ভব ? আবার যেসব বাড়ি ও ফ্ল্যাটের ছবি দেখানো হয়েছে সেগুলো তার নয়।আবার এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট বা লিখিত কোনো তথ্য-প্রমাণ নাই। অথচ তাকে দুর্নীতিবাজ বলা হয়েছে, কিন্ত্ত আদালত কর্তৃক কেউ দুর্নীতির মামলায় দন্ডপ্রান্ত না হলে তাকে আদৌ কি দুর্নীতিবাজ বলা যায়।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সার্ভেয়ার মিজানুর রহমান এর আগে বগুড়া, জয়পুরহাট ও গোমস্তাপুরসহ যেখানে যেখানে চাকরি করেছেন সেখানকার অফিস ঘুষমুক্ত ঘোষণা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে,রাজশাহীর বাগমারা উপজেলার একটি বিত্তশীল ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন মিজানুর রহমান। মিজানুর রহমানের বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক,তার স্ত্রী ৯ম গ্রেডে চাকরি করেন।তিনিও সরকারি চাকুরিজীবী।
অথচ তিনি কার কাছে থেকে কবে কখন কি কাজে কত টাকা ঘুষ নিয়েছেন,কোন ব্যাংকে তার নামে কত টাকা রয়েছে,তিনি চাকরির টাকায় কোথায় ফ্ল্যাট বা প্লট কিনেছেন ইত্যাদির কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নাই। তা হলে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ব্যতিত একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী বিরুদ্ধে এমন মানহানিকর অপপ্রচার কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন সচেতন মহলের।
এদিকে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিজানুর রহমানের সহকর্মীরাও।তারা বলেন,একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অফিস ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নানা ধরণের গুজব ছড়ানোর পাশাপাশি অপপ্রচার শুরু করে।এবারো তার ব্যতিক্রম হয়নি।
The post সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ অক্টোবর, ২০২৬ এ ৩:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেলেন সখীপুরের সন্তান আল-আমিন
১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শারদীয় দুর্গাপুজা যেনো নির্বিঘ্নে করতে পারে এব্যাপারে সরকার বদ্ধপরিকর- ইকবাল হাসান মাহমুদ টুকু
১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের যাবজ্জীবন
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৭ PM · Alokito Bangladesh
চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে সুলতানের মনোনয়ন পত্র দাখিল
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
