সিরাজগঞ্জে নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবীতে ২৭ গ্রামবাসীর মানববন্ধন
১৪ আগস্ট, ২০২৬ এ ২:৩৬ PM

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর ত্রাস খ্যাত সালাম বাহিনীর চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নৌ যান মালিক-কর্মচারিসহ তিন উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী ও পুরুষ। শুক্রবার সকালে যমুনার দুর্গম চরাঞ্চল বেলকুচির বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপিয়া হাওয়া ভবন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলকুচি, টাঙ্গাইল সদর, ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেষপুরের নৌযান মালিক–কর্মচারীরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিব গং রাত হলেই নৌকা নিয়ে যমুনা নদীতে সশস্ত্র মহড়া দেয়। সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে তারা সকল প্রকার বাল্কহেড, ছোটবড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে। চাঁদা না নৌযান শ্রমিক-কর্মচারিদের মারধোর করে। এই সালাম বাহিনী থেকে রক্ষা পেতে আজ আমরা নৌযান মালিক ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে দাড়িয়েছি। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে যমুনায় নৌপথ নিরাপদ করতে বেশ কিছু দাবী উত্থাপন করেন।
মানববন্ধনে আবু সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লা প্রমুখ।মানববন্ধনে নৌযান মালিক-কর্মচারি ছাড়াও বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সূত্র: Bd24live
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
