সিরাজগঞ্জে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
৯ আগস্ট, ২০২৬ এ ৬:৩১ PM

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দুটি মামলায় একই সাজা ও অর্থদন্ড দেওয়া হয়েছে।রবিবার (৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লাইলা শারমিন আসামীদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম বুলেন ও রংপুর জেলার কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা সুমন।জেলা ও দায়রা জজ-১ম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহান শাহ এতথ্য নিশ্চিত করে বলেন, একই আদালতে মামলা দুটি পৃথক হলেও একই কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২নং পুলিশ ফাঁড়ির একটি দল শহরে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার মালশাপাড়া জামে মসজিদ এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। পরে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় শরিফুল ইসলাম বুলেনকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৮ পিচ ইয়াবা ও ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।অপর দিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারী সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। রাতে রংপুর থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বাস যাত্রী সোহেল রানা সুমনের হেফাজতে থাকা ১ হাজার ৯৬০ পিচ নিষিদ্ধ ভারতীয় তৈরী চেতনা নাশক ইনজেকশন জব্দ ও সোহেল রানা গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ ইনজেকশন গুলো ক্রয়-বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। এঘটনায় হাইওয়ে পুলিশের এসআই মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে। দুটি মামলায় স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
পড়ুন : দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন, সাংবিধানিক স্বীকৃতির দাবি বিএপির
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
