সিরাজগঞ্জে দুই মাদক কারবারি যাবজ্জীবন কারাদণ্ড
৯ আগস্ট, ২০২৬ এ ৭:২৬ PM

সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (০৯ আগষ্ট) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম বুলেন ও রংপুর জেলার কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা সুমন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামীরা পলাতক ছিলেন। মামলা দুটি একই আদালতের। দুটি মামলায় একই আদেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৯মার্চ সিরাজগঞ্জ শহরের ২নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বুলানকে আটক করে। পুলিশ তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন জব্দ করে । এঘটনায় এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।
অপর দিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারী সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সোহেল রানা সুমনের কাছে থেকে ভারতীয় তৈরি চেতনা নাশক ইনজেকশন জব্দ করে ।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
