সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১১ PM
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার জামতৈল এলাকার হালুয়াকান্দি রেলব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জামতৈল রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি হালুয়াকান্দি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের ধারণা, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তার শরীরে কোনো পোশাক ছিল না। স্থানীয়দের ভাষ্য, তিনি জামতৈলের দিকে যাওয়ার সময় রেললাইনে ওঠেন। পরে ট্রেনে কাটা পড়েন। তার মাথা রেলব্রিজের নিচে পড়ে যায়।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (ইনচার্জ) আবু হান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সূত্র: Desh Tv
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে আহত, বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ PM · ajkerpatrika.com
রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর রেজিস্ট্রেশন উদ্বোধন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
