সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০
৮ আগস্ট, ২০২৬ এ ১:১৩ AM

সিরাজগঞ্জের কামারখন্দের নলকায় যাত্রীবাহী বাসে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আর ১০ জন।
আজ শনিবার রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস রাত দেড়টার দিকে নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় বাসটি ক্ষতিগ্রস্ত হলে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরও অন্তত ১০ যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় দুধের কারখানায় ভেজাল,দুই ব্যবসায়ীকে জরিমানা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ৫০০ পরিবার, সরকারি সহায়তা পাননি অনেকেই
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৪ PM · বাংলা ট্রিবিউন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুরে মদ নিয়ে থানায় গিয়ে আটক যুবক,৭ দিনের কারাদণ্ড
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০২ PM · প্রথম আলো
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃশ্যমান হতে শুরু করেছে উন্নয়ন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · karatoa.com.bd
