শাহজাদপুর সংবাদ

উল্লাপাড়ায় দুধের কারখানায় ভেজাল,দুই ব্যবসায়ীকে জরিমানা

২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৪ AM

উল্লাপাড়ায় দুধের কারখানায় ভেজাল,দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যের কারখানায় অভিযান চালিয়ে দুধে পানির উপস্থিতি এবং অনুমোদনহীনভাবে দুগ্ধজাত পণ্য উৎপাদনের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার কয়ড়া ও লাহিড়ী মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা উপস্থিত ছিলেন।অভিযানকালে মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধের ফ্যাটের মাত্রা লেবেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকলেও এতে Added Water (অতিরিক্ত পানি)-এর উপস্থিতি পাওয়া যায়।এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই ও মিষ্টিসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাগ্যলক্ষী মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার অন্তু রায়কে ২৫ হাজার টাকা এবং দুধ সরবরাহকারী জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।পরে লাহিড়ী মোহনপুরের কেএম ইন্সটিটিউশনের হলরুমে স্থানীয় দুগ্ধ ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং উল্লাপাড়া মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

The post উল্লাপাড়ায় দুধের কারখানায় ভেজাল,দুই ব্যবসায়ীকে জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত