শাহজাদপুর সংবাদ

কাজিপুরে মদ নিয়ে থানায় গিয়ে আটক যুবক,৭ দিনের কারাদণ্ড

২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ PM

কাজিপুরে মদ নিয়ে থানায় গিয়ে আটক যুবক,৭ দিনের কারাদণ্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জের কাজিপুরে হারানো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় গিয়ে ব্যাগে মদসহ আটক হয়েছেন মোঃ রুবেল রানা (৩০) নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০০ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) কাজিপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রুবেল রানা উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নিজের হারানো এনআইডি কার্ডের বিষয়ে জিডি করতে সোমবার কাজিপুর থানায় আসেন রুবেল রানা। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় থানার উপপরিদর্শক (এসআই) কাজী হুমায়ূন তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালান।তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে ২৫০ মিলিলিটারের চারটি বোতল পঁচুই জাতীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে আটক করে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা মদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে রুবেল রানা তা সঙ্গে থাকার কথা স্বীকার করেন। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রুবেল রানাকে ৩০০ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অবৈধ বহন, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

The post কাজিপুরে মদ নিয়ে থানায় গিয়ে আটক যুবক,৭ দিনের কারাদণ্ড appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত