সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ এ ১০:৩৪ PM

সিরাজগঞ্জে জামায়াতের আমির ও জেলা ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদকসহ শীর্ষ ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া এলাকা থেকে গতকাল রোববার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের ওই নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। ওই সময় ১০টি ককটেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা জামায়াতের আমির মো. শাহীনূর আলম (৫০), জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৪), সেক্রেটারি জেনারেল আলহাজ উদ্দিন (২৪), অফিস সম্পাদক আজিজুল হক (২২), সাবেক সভাপতি ইমরান হোসেন (২৫), শিবির নেতা রেজায়ানুল্লাহ সোয়েব (১৯), মনিরুল ইসলাম (২৫), আলামিন হোসেন (২২), শরীফুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২২), আবু বকর খান (২৩), আব্দুস সালাম (২২), মনিরুল ইসলাম সরকার (২০), জাকারিয়া (২৩) ও রবিউল ইসলাম (২১)।
সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন সাহা এনটিভি অনলাইনকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, ‘দারুল ইসলামী একাডেমিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।’
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: NTV BD
সম্পর্কিত সংবাদ
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ,হাসপাতালে ৫ জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · dailykaratoa.com
নদীর দেশ, ভ্রমণের নতুন দিগন্ত: বাংলাদেশে রিভার ট্যুরিজমের সম্ভাবনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM · প্রথম আলো
