সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
২৯ আগস্ট, ২০২৬ এ ১০:৪০ PM

মোঃ হোসেন আলী ছোট্ট : সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে নজরুলের দীপ্ত চেতনা নতুন প্রজন্মের হৃদয়ে জাগ্রত রাখার প্রত্যয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) সন্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে তাতকুঞ্জ, সিরাজগঞ্জ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রতি শ্রদ্ধানিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজী নজরুল ইসলাম-এর কর্মময় ও জীবনের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ ও কলাকুশলীবৃন্দ।
The post সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জে নতুন কমিটি, সভাপতি শহীদুল সম্পাদক হাসান মনসুর
৩০ আগস্ট, ২০২৬ এ ১২:১৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজোড় নদীতে নৌকা বাইচ শুরু
২৯ আগস্ট, ২০২৬ এ ১১:১৮ PM · dailykaratoa.com
চাটমোহর প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
২৯ আগস্ট, ২০২৬ এ ৯:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৯ আগস্ট, ২০২৬ এ ৯:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সিজারে প্রসূতির মৃত্যু, তদন্ত কমিটি গঠন
২৯ আগস্ট, ২০২৬ এ ৯:২৭ PM · Alokito Bangladesh
