শাহজাদপুর সংবাদ

রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৯ আগস্ট, ২০২৬ এ ৯:৩৩ PM

রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা গ্রামে ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ২৯ (আগস্ট) শবিবার সকালে ভাড়া বাসার বারান্দার চালের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত সানজিদা ইসলাম জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, রামরাই ইউনিটের রাণীশংকৈল শাখায় কর্মরত। চাকরির সুবাদে স্বামী ও সন্তানদের নিয়ে সানজিদা ইসলাম রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় জিল্লুর রহমানের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

রাণীশংকৈল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। তিনি আরও জানান–ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে |

The post রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ