শাহজাদপুর সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জে নতুন কমিটি, সভাপতি শহীদুল সম্পাদক হাসান মনসুর

৩০ আগস্ট, ২০২৬ এ ১২:১৫ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জে নতুন কমিটি, সভাপতি শহীদুল সম্পাদক হাসান মনসুর

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) সিরাজগঞ্জ জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষা ও পাঠাগার বিভাগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলামকে সভাপতি এবং কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা শাহিনুর আলম এবং রুয়ার শিক্ষা ও পাঠাগার বিভাগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম। ড. আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আব্দুল লতিফ, ড. আব্দুর রাজ্জাক ও অধ্যক্ষ মনোয়ার হোসেন।সভায় প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অধ্যাপক মো. শহীদুল ইসলাম ও মাওলানা শাহিনুর আলমকে সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রুয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আজীবন সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এজন্য অ্যালামনাই সদস্যদের পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।সভা শেষে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ১২৮ জন আজীবন সদস্য হাত তুলে নতুন কমিটির প্রতি সমর্থন জানান।

The post রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জে নতুন কমিটি, সভাপতি শহীদুল সম্পাদক হাসান মনসুর appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ