সিরাজগঞ্জে জাতীয় জুট মিলস পুনরায় চালুর উদ্যোগে সাইদুর রহমান বাচ্চুর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ
১২ আগস্ট, ২০২৬ এ ১২:০১ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় জুট মিলস লিমিটেড পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেলে এক প্রতিক্রিয়ায় তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জাতীয় জুট মিলস পুনরায় চালু হলে সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সহায়ক খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে সিরাজগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে।
তিনি জাতীয় জুট মিলস পুনরায় চালুর উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জে কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকুসহ সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দ্রুত উদ্যোগটি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
সাইদুর রহমান বাচ্চু আরো বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় জুট মিলস পুনরায় চালুর উদ্যোগ সিরাজগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ঐতিহ্যবাহী এ শিল্পপ্রতিষ্ঠানটি আবার চালু হলে কর্মচাঞ্চল্য ফিরে আসার পাশাপাশি স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
তিনি বলেন, জাতীয় জুট মিলস শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান নয়, এটি সিরাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের আবেগ, ঐতিহ্য ও কর্মসংস্থানের সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান। দীর্ঘদিন বন্ধ থাকার পর মিলটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া নিঃসন্দেহে সিরাজগঞ্জবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়।
জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা পেয়েছে হ্যামকো গ্রুপ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেডে প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলটি পুনরায় চালু হলে প্রায় ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি মিলটির বার্ষিক টার্নওভার প্রায় ৫০০ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে।
The post সিরাজগঞ্জে জাতীয় জুট মিলস পুনরায় চালুর উদ্যোগে সাইদুর রহমান বাচ্চুর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
