সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
১৩ আগস্ট, ২০২৬ এ ৬:৩২ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের চাঞ্চল্যকর তরিকুল ইসলাম হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান, হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর গ্রামের রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তবে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি শামছুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৯ সালের ৩০ আগস্ট ওই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ব্যাপারে নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
এ মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই ৪ জনের বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সাতক্ষীরার তালায় দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি!
তালায় ১৫ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, দুই পরিবারকে মুচলেকা
২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি: চিফ হুইপ
সন্ত্রাসী হামলায় আহত পৌরকর্মীকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনাজপুরে সচেতনতামূলক র্যালি
মাদকের দৌরাত্ম্য, সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে পেলে আটকের হুঁশিয়ারি
মন্ত্রিসভায় রদবদল: এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
