সিরাজগঞ্জে গৃহবধূর হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট
১২ আগস্ট, ২০২৬ এ ৭:৩৭ PM

সিরাজগঞ্জে এক তাঁতশিল্পের বসত-বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে বেঁধে এবং দুই শিশুকে ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৯ -১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশার লাহিড়ীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নূরুল ইসলাম ওই এলাকার তাঁতশিল্পের (গামছা তৈরির) ব্যবসায়ী।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি চুরি হিসেবে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে কী পরিমাণ টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে, তা জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল ইসলাম গামছা বিক্রির জন্য গত সোমবার ঢাকায় যান। বাড়িতে তাঁর স্ত্রী শরিফা বেগম (৩৪), মেয়ে সামিয়া (৮) ও ছেলে রিজওয়ান (৪) ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তাঁরা ঘুমিয়ে পড়েন। এ সময় জানালার গ্রিল কেটে তিনজন ব্যক্তি ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তাঁদের একজন রশি দিয়ে শরিফার গলায় পেঁচিয়ে টানতে থাকেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁরা গামছা ও স্কচটেপ দিয়ে তাঁর মুখ ও হাত বেঁধে রাখেন। এ সময় একজন দুই শিশুকে ধরে ভয় দেখান। অপর দুজন স্টিলের আলমারি খুলে স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে নেন।
পরিবারের দাবি, ওই সময় প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালংকার, সাত ভরি রুপার অলংকার, নগদ ৩০ হাজার টাকা, ১০-১২ হাজার টাকার কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। তাদের দাবি প্রায় সাড়ে ৯ লাখ থেকে ১০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, স্ত্রীকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছি। আমি বাড়িতে ছিলাম না৷ তবে আমার স্ত্রীকে বেঁধে রেখে ও সন্তানদের ভয় দেখিয়ে সাড়ে চার ভড়ি স্বর্ণলংকার,৭ ভড়ি রুপার জিনিস, নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৯ লাখ থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে। একইসঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস নষ্ট করে ফেলেছে। তিনি বলেন এ ঘটনায় দুজনকে পুলিশ জিজ্ঞাবাদের জন্যেও থানায় নিয়ে গেছে। আর এটিকে তিনি ডাকাতি হিসেবে দাবি করেছেন।
উল্লেখ্য-কামারখন্দ উপজেলার গত (২২ জুলাই) ভদ্রঘাট ইউনিয়নের মুগবেলাই গ্রামে হাসান আলী সরকারের গোয়াল ঘরের দরজার তালা ভেঙে তিনটি গরু চুরি ও (৬ আগষ্ট) উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে নাসির মন্ডলের টিনের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি। একই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বজলুর রহমানের বাড়ি থেকে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত গরু উদ্ধার ও চোর চক্রের কাউকে আটক করতে পারেনি কামারখন্দ থানা পুলিশ।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
