সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২
১৮ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি দুধ প্রক্রিয়াজাত কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামে রূপ কুমার ঘোষের মালিকানাধীন বায়োগ্যাস প্লান্টে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন একই গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)। তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার পাশের বায়োগ্যাস প্লান্টে কাজ করার সময় এক শ্রমিক সিগারেট ধরালে সেখানকার জমে থাকা গ্যাসে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে দুজনই ঘটনাস্থলে মারাত্মকভাবে দগ্ধ হন।
বিস্ফোরণের পর আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে।

সূত্র: Bhorer Kagoj
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ