সিরাজগঞ্জে এসএসসিতে পাসের হার ৫৮ শতাংশ, এগিয়ে মেয়েরা
১০ আগস্ট, ২০২৬ এ ৬:৪৩ PM

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.৪৫ শতাংশ। জেলায় মোট ৩১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ২৬৮ জন। ফেল করেছে ১৩ হাজার ৮৮ জন।
ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৬৪.৭৬ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৫২.৯২ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ১১.৮৪ শতাংশ পয়েন্ট এগিয়ে।
সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় জেলায় ১৬ হাজার ৬৬১ জন ছেলে এবং ১৪ হাজার ৫৯৫ জন মেয়ে অংশ নেয়। এর মধ্যে ছেলেদের মধ্যে পাস করেছে ৮ হাজার ৮১৬ জন এবং মেয়েদের মধ্যে পাস করেছে ৯ হাজার ৪৫২ জন। এ বছর জেলায় মোট ১ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম ফলাফলের তথ্য নিশ্চিত করে বলেন, ‘চলতি বছরের এসএসসি পরীক্ষায় জেলার ৩১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ২৬৮ জন পাস করেছে। জেলায় সার্বিক পাসের হার ৫৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন।’
জেলা শিক্ষা অফিস সূত্রে আরও জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জেলার ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় সাতটি, বেলকুচিতে চারটি, কামারখন্দে দুইটি, চৌহালীতে চারটি, কাজিপুরে ছয়টি, রায়গঞ্জে সাতটি, শাহজাদপুরে আটটি, তাড়াশে তিনটি এবং উল্লাপাড়া উপজেলায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · nagorik tv
