সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
১৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৯ PM

মোঃ হোসেন আলী ছোট্র :‘সবার জন্য ভালো খাদ্য উৎপাদনে গ্রামীণ নারী’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষ হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও সংক্ষিপ্ত উপস্থাপন করেন হেইফার ইন্টা ন্যাশনাল বাংলাদেশ এর রিজওনাল প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা কানিজ । তিনি তার উপস্থাপনায় গ্রামীণ নারী দিবস ২০২৬ এর মুল প্রেক্ষাপট উপস্থাপন করেন যেখানে গ্রামীন নারীদের কৃষিখাতে, পরিবারে ও সমাজের তাদের অবদান এর স্বীকৃতি তুলে ধরেন এবং বতমার্নে নারীরা কি কি চ্যালেন্জ এর সম্মুখীন হচ্ছেন তা বর্ণনা করেন এবং সরকার ও বেসরকারী খাতের ভূমিকা সম্পর্কে তুলে ধরেন। সেই সাথে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ গ্রামীন নারীদের খাদ্য উৎপাদন থেকে শুরু করে তাদের ক্ষমতায়ন , নেটওয়ার্কিং, উন্নত প্রশিক্ষণ এবং তাদেরকে স্বাবলম্বি করার বিষয়ে কি কি অবদান রাখছেন তা তুলে ধরেন।সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃএ কে এম আনোয়ারুল হক, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ, কে, এম, মনজুরে মাওলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন,এছাড়াও আরো উপস্থিত থেকে নারীদের মধ্যে সফলতার গল্প উপস্থাপন করেন সলংগা মেঘনা মহিলা সমবায় সমিতির সদস্য মোছাঃ আইরিন খাতুন, মোছাঃ ইভা খাতুন সহ বিভিন্ন নারী উদ্যাক্তা অংশ গ্রহণ করে।অনুষ্ঠানের সভাপতি বলেন, গ্রামীণ নারীরা দেশের কৃষি, খাদ্য উৎপাদন ও পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফসল উৎপাদন, শাকসবজি চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খাদ্য সংরক্ষণ এবং পরিবারের সদস্যদের পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের অবদান অনস্বীকার্য। গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের এ আয়োজনের মাধ্যমে নারীদের শ্রম ও অবদানের স্বীকৃতি প্রদান, তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে আরও সক্রিয় অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন, কৃষি ও খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে তাঁরা আরও বেশি অবদান রাখতে পারবেন। সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ রিজওনাল প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা কানিজ বলেন, একই সঙ্গে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়ানোও গুরুত্বপূর্ণ।এ ধরনের আয়োজন গ্রামীণ নারীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা, তাঁদের অবদানকে মূল্যায়ন এবং পুষ্টিনিরাপদ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি করে।অনুষ্ঠানে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন, তাঁদের কর্মের যথাযথ মূল্যায়ন এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে । সবার জন্য নিরাপদও পুষ্টিকর খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুস্থ, সমৃদ্ধ ও পুষ্টিনিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই এ দিবসের অন্যতম তাৎপর্য।গ্রামীণ নারীদের অবদান, খাদ্য উৎপাদনে তাঁদের ভূমিকা এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলংগা মেঘনা মহিলা সমবায় সমিতির সম্পা খাতুন।
The post সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত
১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারখন্দে অপরাধ ও দুর্ঘটনা রোধে ওসি হাশমত আলীর ব্যতিক্রমী উদ্যোগ
১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের চায়না বাঁধে শিক্ষার্থীরা, সতর্ক করে ফেরাচ্ছে পুলিশ
১৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৪ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা আলম গ্রেপ্তার
১৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৬ PM · Alokito Bangladesh
উল্লাপাড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
১৪ অক্টোবর, ২০২৬ এ ৮:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
