সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:০৮ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি ও উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে বেলতৈল ইউনিয়নের চর বেতকান্দি কালীবাড়ি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষের সঙ্গে অপর পক্ষের বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুই পক্ষের লোকজন বাঁশ, লাঠি, রড ও হাতুড়ি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে প্রথম পক্ষের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বেলতৈল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তোতা (৫৫) এবং দ্বিতীয় পক্ষের মোঃ মোসলিম উদ্দিন (৬০)সহ উভয় পক্ষের আরও কয়েকজন আহত হন।
আহত তোফাজ্জল হোসেন তোতাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মো. মোসলিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষে বেলতৈল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. করিম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজিজ এবং বেলতৈল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী মো. সোলেমান হোসেন বিজয় জড়িত বলে অভিযোগ উঠেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মারামারি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০
সূত্র: bangla.tob.news
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
